<div style="text-align: justify; ">চট্টগ্রাম জেলাস্থ সীতাকুণ্ড উপজেলাধীন সলিমপুর মৌজার ১৯৪.১৩ একর সরকারি খাস সম্পত্তিতে কিছু দুষ্কৃতকারী অবৈধভাবে দখল করে মাদক ও নানাবিধ অবৈধ কর্মকাণ্ড পরিচালনা করত। পরবর্তীতে জনাব আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান চট্টগ্রাম জেলার জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণের মাত্র ১ (এক) মাসের মধ্যে এই বিস্তীর্ণ ভূমি হতে অবৈধ দখলদারদের উচ্ছেদের ব্যবস্থা গ্রহণ করেন। জেলা প্রশাসন, চট্টগ্রাম জলারণ্য শোভিত এই স্থানটি সর্বসাধারণের ব্যবহার উপযোগী করতে বিভিন্ন ধরণের স্বল্প ও দীর্ঘ মেয়াদী পরিকল্পনা গ্রহণ করেন। এ পরিকল্পনার অংশ হিসেবে সাধারণ জনগণ যেন নিরাপদ পরিবেশে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ, শরীরচর্চা ও অবসর সময় কাটাতে পারেন সেই প্রচেষ্টা গ্রহণ করা হয়। এখানে বাংলাদেশে প্রথমবারের মতো "ফুল উৎসব-২০২৩” আয়োজন করা হয়; যা ব্যাপকভাবে জনসাধারণের প্রশংসা কুড়িয়েছে। এরই ধারাাহিকতায় ডিসি পার্কে দ্বিতীয়বারের মত বৃহৎ পরিসরে "ফুল উৎসব-২০২৪” এর আয়োজন করা হয়। উক্ত ফুল উৎসবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় আট লক্ষাধিক দর্শনার্থী ডিসি পার্ক পরিদর্শন করেন ।</div><div style="text-align: justify;"><br></div><div style="text-align: justify;">চট্টগ্রাম জেলার বর্তমান জেলা প্রশাসক জনাব ফরিদা খানম ডিসি পার্কের সার্বিক উন্নয়নে ইতোমধ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন । এরমধ্যে উল্লেখযোগ্য দৃষ্টিনন্দন গেইট নির্মাণ, কিডস জোনের উন্নয়ন, ডিসি পার্কের জন্য ওয়েবসাইট নির্মাণ, অনলাইন টিকেট কেনার ব্যবস্থা, বৃহৎ পরিসরে ফুল উৎসব ২০২৫ আয়োজন, অবকাঠামোগত উন্নয়ন।ভবিষ্যতে এই জায়গায় সাইক্লিং ট্র্যাক, ওয়াকওয়ে, ডেস্টিনেশন ওয়েডিং, ফেরীস হুইল, সমুদ্র পর্যন্ত উডেন ওয়াকওয়ে, কনভেনশন সেন্টার, রেস্টুরেন্ট, বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।</div>